ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

কবিতা “বিজয় মানে” লিখেছেন মোঃ বুলবুল হোসেন

কবিতা ২১৬৯৭ বার পঠিত
Bangladesh Flag
সংগৃহীত ছবি

আরিফুল ইসলাম আরিফুল ইসলাম Clock শনিবার সকাল ১০:৫৯, ১৭ ডিসেম্বর, ২০২২

বিজয় মানে
মোঃ বুলবুল হোসেন
———————-
বিজয় মানে উত্তাল বাংলা
 স্বাধীনতার জন্য,
মুক্তি সেনার বিজয় দিনে
পাকরা হলো হন্যে।
বিজয় মানে বীর বাঙালির
সার্থক সকল চেষ্টা,
ডিসেম্বরে স্বাধীন হলো
আমাদের এই দেশটা।
বিজয় মানে নতুন শুরু
পাক শাসক নাই বঙ্গে,
নাচে দেশের সকল মানুষ
মনের খুশির রঙ্গে।
বিজয় মানে ষোলো তারিখ
 অন্ধকারের পতন,
লাল সবুজের দেশটা আমার
সত্যি মনের মতন।
বিজয় মানে সফল জাতি
সোনার মতন দেশটা,
মিলে মিশে থাকবো মোরা
গরীব ধনীর চেষ্টা।



শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT