ঢাকা (রাত ২:৪৮) সোমবার, ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

কেন্দ্রীয় সাইবার দলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন ইঞ্জিনিয়ার অলিউল্লাহ ভূঁইয়া সায়েম

হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা) হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা) Clock রবিবার রাত ১১:৫৮, ১ মার্চ, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল (এনসিপি)-এর নবগঠিত কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন দাউদকান্দি পৌরসভার কৃতি সন্তান ইঞ্জিনিয়ার মো. অলিউল্লাহ ভূঁইয়া সায়েম। গত শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সংগঠনের সভাপতি শাহীন চৌধুরী পাশা ও সাধারণ সম্পাদক এমজে সৌরভ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন কমিটির অনুমোদন দেন।

 

যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়ায় ইঞ্জিনিয়ার অলিউল্লাহ ভূঁইয়া সায়েম গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান, সাইবার দলের সভাপতি শাহীন চৌধুরী পাশা এবং সাধারণ সম্পাদক এমজে সৌরভ এর প্রতি। তিনি বলেন, “এই দায়িত্ব আমার জন্য যেমন গৌরবের, তেমনি এটি একটি বড় চ্যালেঞ্জ। সংগঠনকে আরও গতিশীল ও সুসংগঠিত করা এবং জাতীয়তাবাদী আদর্শ তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়াই হবে আমার প্রধান লক্ষ্য।”

তিনি আরও জানান, সহযোগী সংগঠন হিসেবে সাইবার দলকে শক্তিশালী করে বিএনপির রাজনৈতিক কার্যক্রমে প্রযুক্তিনির্ভর সহায়তা প্রদান করা হবে। আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার করে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সাইবার যোদ্ধাদের ঐক্যবদ্ধ করা, তথ্যভিত্তিক প্রচারণা জোরদার করা এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে ডিজিটাল প্ল্যাটফর্মকে কার্যকরভাবে কাজে লাগানোই হবে তাঁর অগ্রাধিকারভিত্তিক কর্মপরিকল্পনা।

নবগঠিত এই কমিটিকে ঘিরে সংগঠনের নেতাকর্মী ও তরুণদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। অনেকেই আশাবাদ ব্যক্ত করেছেন, ইঞ্জিনিয়ার অলিউল্লাহ ভূঁইয়া সায়েমের নেতৃত্বে সাইবার দল আরও সুসংগঠিত, সক্রিয় ও ফলপ্রসূ ভূমিকা রাখতে সক্ষম হবেন।




শেয়ার করুন


No short URL available.
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT