ঢাকা (দুপুর ২:৪০) শনিবার, ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

আজ মরহুম আবুল কাশেম চেয়ারম্যানের ১৩তম মৃত্যুবার্ষিকী

হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা) হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা) Clock শনিবার দুপুর ০১:০২, ৭ মার্চ, ২০২৬

দাউদকান্দি উপজেলার উত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, পৌরসভা “চেয়ারম্যান মার্কেটের” প্রতিষ্ঠাতা এবং জনদরদী ব্যক্তিত্ব মরহুম আবুল কাশেম চেয়ারম্যানের আজ ১৩তম মৃত্যুবার্ষিকী।

মানুষের কল্যাণে নিবেদিত এই সাদা মনের মানুষটি ২০১৩ সালের এই দিনে ইন্তেকাল করেন। জীবদ্দশায় তিনি এলাকার উন্নয়ন, মানবসেবা ও জনকল্যাণমূলক কাজে নিজেকে উৎসর্গ করেছিলেন। তাঁর সৎ কর্ম, মানবিকতা ও মানুষের প্রতি ভালোবাসা আজও এলাকার মানুষের হৃদয়ে স্মরণীয় হয়ে আছে।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে নিজ বাড়ি চরচারুয়াতে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছে।

এদিকে মরহুমের জ্যেষ্ঠপুত্র কামরুজ্জামান শাহীন চেয়ারম্যান বন্ধু-শুভাকাঙ্ক্ষী, আত্মীয়-স্বজন ও সকলের কাছে তাঁর পিতার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া চেয়েছেন।

জনদরদী এই মানুষের স্মৃতি ও অবদান দাউদকান্দি উত্তর ইউনিয়নবাসির হৃদয়ে চিরদিন অমলিন হয়ে থাকবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT