ঢাকা (বিকাল ৫:২৯) সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

দাউদকান্দিতে ৪ মাসেও বারেক হত্যার মূল আসামি গ্রেপ্তার না হওয়ায় চরম আতঙ্কে পরিবার

হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা) হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা) Clock মঙ্গলবার দুপুর ০১:৫১, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

দাউদকান্দি উপজেলার উত্তর ইউনিয়নের গঙ্গাপ্রাসাদ গ্রামে বয়োবৃদ্ধ বারেক মিয়াকে গলা টিপে হত্যার ঘটনায় ৪ মাস পেরিয়ে গেলেও মূল আসামি গ্রেপ্তার না হওয়ায় চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে নিহতের পরিবার।

 

নিহতের স্বজনরা জানান, ঘটনার পর ন্যায়বিচারের আশায় তারা দাউদকান্দি মডেল থানায় একটি এজাহার দায়ের করেন। পুলিশের প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা মিললে মামলাটি হত্যা হিসেবে রূপ নেয়। তবে সময় গড়ালেও প্রধান অভিযুক্ত গ্রেপ্তার না হওয়ায় পরিবার হতাশ ও শঙ্কিত।

 

নিহতের ভাই খলিলুর রহমান বলেন, “আমরা এখন প্রতিদিন ভয়ের মধ্যে থাকি। প্রধান আসামি ধরা না পড়ায় আমাদের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা বাড়ছে। দ্রুত তাকে আইনের আওতায় আনা হোক—এটাই আমাদের দাবি।”

 

নিহতের ছেলে মুছা জানান, আমার বাবাকে নির্মমভাবে হত্যা করেছে আসামী হুমায়ুন। সে এজহারনামীয় ১নং আসামী। আসামী এখনো ধরতে না পারায় আমরা সঙ্কিত। তাই আসামি গ্রেপ্তার করার জন্য দ্রুত দাবি জানাই।

 

এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম. আব্দুল হালিম জানান, “মামলায় দুজন আসামি রয়েছে। এর মধ্যে একজন আদালতে আত্মসমর্পণ করলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান। মামলার বিস্তারিত তথ্য ও মূল আসামির অবস্থান জানার জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। আমরা রিমান্ডে জিজ্ঞাসাবাদের মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। খুব শিগগিরই মূল আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হবে বলে আশাবাদী ।”

 

এদিকে স্থানীয় সচেতন মহলের মতে, একটি হত্যা মামলায় দীর্ঘদিন প্রধান আসামি গ্রেপ্তার না হওয়া উদ্বেগজনক। তারা দ্রুত তদন্ত শেষ করে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

 

নিহত বারেক মিয়ার পরিবার প্রশাসনের প্রতি আস্থা রাখলেও দ্রুত কার্যকর পদক্ষেপ দেখতে চায়, যাতে ন্যায়বিচার নিশ্চিত হয় এবং এলাকায় স্বস্তি ফিরে আসে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT