ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

আজ রাতে ইরানে ‘সবচেয়ে বড় বোমাবর্ষণ’ চালানোর হুমকি মার্কিন অর্থমন্ত্রীর

আরিফুল ইসলাম আরিফুল ইসলাম Clock শনিবার দুপুর ০১:৩৫, ৭ মার্চ, ২০২৬

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট দাবি করেছেন, শনিবার (৭ মার্চ) রাতে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের ‘এযাবৎকালের সবচেয়ে বড় বোমাবর্ষণ কর্মসূচি’ পরিচালিত হবে।

 

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

 

স্কট বেসেন্ট বলেন, সম্ভাব্য এই হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং ক্ষেপণাস্ত্র তৈরির কারখানাগুলো সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে। তার ভাষ্য অনুযায়ী, এসব স্থাপনাকে ‘উল্লেখযোগ্যভাবে অকার্যকর করে দেওয়া হবে’।

 

সাক্ষাৎকারে তিনি ইরানের বিরুদ্ধে ‘অর্থনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা’ করার অভিযোগও তোলেন। এ প্রসঙ্গে তিনি হরমুজ প্রণালির ওপর তেহরানের নিয়ন্ত্রণের বিষয়টি উল্লেখ করেন।

 

সূত্র: আলজাজিরা




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT