ঢাকা (সন্ধ্যা ৬:৫৪) মঙ্গলবার, ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

মুখ্যমন্ত্রী হয়েই কড়া পদক্ষেপ, তামিলনাড়ুতে বন্ধ হচ্ছে ৭১৭ মদের দোকান

আরিফুল ইসলাম আরিফুল ইসলাম Clock মঙ্গলবার সন্ধ্যা ০৬:০৭, ১২ মে, ২০২৬

ভারতের তামিলনাড়ুর বিভিন্ন উপাসনালয়, শিক্ষাপ্রতিষ্ঠান ও বাসস্ট্যান্ডের ৫০০ মিটারের মধ্যে থাকা ৭১৭টি সরকারি মদের দোকান অবিলম্বে বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয়। মঙ্গলবার (১২ মে) জারি করা এক সরকারি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। খবর এনডিটিভি।

 

সরকারি মালিকানাধীন তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশন লিমিটেড (টাসম্যাক)-এর অধীন এসব দোকান আগামী দুই সপ্তাহের মধ্যে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

 

২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে ক্ষমতায় আসার পর তামিলগা ভেট্ট্রি কাজাগম (টিভিকে) সরকারের অন্যতম বড় প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবে এই পদক্ষেপকে দেখা হচ্ছে।

 

সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়, তামিলনাড়ুর মোট ৪ হাজার ৭৬৫টি টাসম্যাক দোকানের ওপর পরিচালিত এক সমীক্ষায় দেখা গেছে, ৭১৭টি দোকান সংবেদনশীল জনসমাগম এলাকার খুব কাছাকাছি অবস্থিত। এর মধ্যে ২৭৬টি উপাসনালয়ের পাশে, ১৮৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের কাছে এবং ২৫৫টি বাসস্ট্যান্ডের আশপাশে রয়েছে।

 

জনস্বার্থ বিবেচনায় এসব দোকান দ্রুত বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

 

এই সিদ্ধান্ত কার্যকর হলে রাজ্যের মোট টাসম্যাক দোকানের প্রায় ১৫ শতাংশ বন্ধ হয়ে যাবে। তামিলনাড়ুতে খুচরা মদ বিক্রির পুরো ব্যবস্থাই টাসম্যাকের নিয়ন্ত্রণে এবং এটি রাজ্য সরকারের অন্যতম বড় রাজস্ব উৎস।

 

বিশ্লেষকদের মতে, রাজনৈতিকভাবেও এই পদক্ষেপ বেশ তাৎপর্যপূর্ণ। ২০২৪ সালে দল গঠনের পর থেকেই বিজয় টাসম্যাক সংস্কারকে তার নির্বাচনী প্রচারের গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে তুলে ধরেছিলেন।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT