দাউদকান্দিতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতার বিরুদ্ধে কনিলের নেতৃত্বে মোটর শোভাযাত্রা
স্টাফ রিপোর্টার
শুক্রবার রাত ১১:২১, ২০ নভেম্বর, ২০২৬
কুমিল্লার দাউদকান্দি উপজেলার ৯নং মোহাম্মদপুর ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এ শোভাযাত্রায় নেতৃত্ব দেন আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শিমুল আহমেদ কনিল।
তিনবারের সাবেক চেয়ারম্যান মরহুম মজিবুর রহমানের সন্তান শিমুল আহমেদ কনিলের নেতৃত্বে আয়োজিত শোভাযাত্রায় বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণ দেখা যায়। মোটর শোভাযাত্রাটি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাঁদের প্রতিবাদ জানান।
আয়োজকদের বক্তব্য, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো ধরনের নাশকতা ও সহিংসতার বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
মরহুম মজিবুর রহমান চেয়ারম্যান দীর্ঘদিন ইউনিয়নবাসীর সুখে-দুঃখে পাশে থেকে জনসেবামূলক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। তাঁর মানুষের প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ ও জনসেবার স্মৃতি এখনো স্থানীয়দের কাছে আলোচিত।
শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের প্রত্যাশা, বাবার আদর্শ ও জনসেবার চেতনাকে ধারণ করে শিমুল আহমেদ কনিল ইউনিয়নের উন্নয়ন, শান্তি, সম্প্রীতি এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করবেন।



