ঢাকা (দুপুর ১:৪৬) সোমবার, ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

দেশে পৌঁছেছে দুবাইয়ে নিহত প্রবাসী আহমেদ আলীর মরদেহ

জাতীয় ২৭৬ বার পঠিত

আরিফুল ইসলাম আরিফুল ইসলাম Clock সোমবার বেলা ১২:৪৭, ৯ মার্চ, ২০২৬

ইরান–ইসরাইল সংঘাতের প্রেক্ষাপটে দুবাইয়ে নিহত প্রবাসী বাংলাদেশি আহমেদ আলীর মরদেহ দেশে পৌঁছেছে।

সোমবার (সকাল ৮টা ২০ মিনিটে) এমিরেটস এয়ারলাইন্সের ইকে–৫৮২ (EK 582) নম্বর ফ্লাইটে তার মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

মরদেহ গ্রহণ করতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক। এ সময় দুই মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সেখানে উপস্থিত ছিলেন।

জানা গেছে, আহমেদ আলী দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে বসবাস করছিলেন। ইরান থেকে নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে তিনি নিহত হন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT