ঢাকা (রাত ৯:৪০) বুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

বিদেশি ঋণের পরিমাণ জানালেন অর্থমন্ত্রী, পরিশোধেও অগ্রগতির তথ্য

সংসদে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি: ভিডিও থেকে নেওয়া

আরিফুল ইসলাম আরিফুল ইসলাম Clock বুধবার সন্ধ্যা ০৭:২১, ২২ এপ্রিল, ২০২৬

দেশের বর্তমান বৈদেশিক ঋণের পরিমাণ ও তা পরিশোধের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানিয়েছেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে এখন পর্যন্ত মোট ৯০ দশমিক ৬৬ মিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ ঋণ পরিশোধ করা হয়েছে।

 

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা-এর এক তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

 

সংসদ সদস্য জানতে চান, বর্তমানে দেশের বৈদেশিক ঋণের মোট পরিমাণ কত, ঋণ পরিশোধে কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে এবং বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে কোনো ঋণ পরিশোধ করা হয়েছে কি না।

 

জবাবে অর্থমন্ত্রী বলেন, চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত হিসাব অনুযায়ী বাংলাদেশ সরকারের বৈদেশিক ঋণের স্থিতি ৭৮,০৬৭ দশমিক ২০ মিলিয়ন মার্কিন ডলার।

 

তিনি আরও জানান, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ সরকারের পক্ষে বৈদেশিক ঋণ পরিশোধ কার্যক্রম পরিচালনা করে। প্রতি অর্থবছরে ঋণের আসল ও সুদ বাবদ সম্ভাব্য ব্যয়ের একটি প্রক্ষেপণ তৈরি করা হয় এবং সে অনুযায়ী বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখা হয়। এই বরাদ্দ ব্যবহার করেই নির্ধারিত পরিশোধ সূচি অনুসরণ করে সারা বছর ঋণ পরিশোধ কার্যক্রম চালানো হচ্ছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT