ঢাকা (রাত ৯:৩১) বুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

এসএসসিতে ক্যালকুলেটর ও হাতঘড়ি ব্যবহারে নতুন নির্দেশনা

আরিফুল ইসলাম আরিফুল ইসলাম Clock বুধবার রাত ০৮:১৯, ২২ এপ্রিল, ২০২৬

চলতি এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের জন্য ক্যালকুলেটর ও হাতঘড়ি ব্যবহারে জরুরি নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। বুধবার (২২ এপ্রিল ২০২৬) জারি করা এক নোটিশে এ তথ্য জানানো হয়।

 

নির্দেশনা অনুযায়ী, পরীক্ষার্থীরা পরীক্ষায় নির্ধারিত ৮টি মডেলের সায়েন্টিফিক নন–প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। পাশাপাশি সাধারণ ক্যালকুলেটর ব্যবহারেরও অনুমতি দেওয়া হয়েছে।

 

বোর্ডের নির্দেশনায় বলা হয়েছে, এসএসসি পরীক্ষা ২০২৬-এর পরীক্ষার্থীরা পরীক্ষার কেন্দ্রে নিম্নবর্ণিত সায়েন্টিফিক নন-প্রোগ্রামেবল মডেলের ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। যেসব মডেলের ক্যালকুলেটর ব্যবহার করা যাবে—

 

মডেলগুলো হলো—

 

১. এফএক্স ৮২এমএস

২. এফএক্স ১০০এমএস

৩. এফএক্স ৫৭০এমএস

৪. এফএক্স ৯৯১এমএস

৫. এফএক্স ৯৯১ইএক্স

৬. এফএক্স ৯৯১ইএস

৭. এফএক্স ৯৯১ইএস প্লাস

৮. এফএক্স ৯৯১সিডব্লিউ

 

এসব নির্ধারিত মডেলের বাইরে অন্য কোনো প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। তবে সাধারণ ক্যালকুলেটর ব্যবহারে বাধা নেই।

 

এছাড়া পরীক্ষার্থীরা কাঁটাযুক্ত (নন-প্রোগ্রামেবল) হাতঘড়ি ব্যবহার করতে পারবে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT