ঢাকা (সন্ধ্যা ৭:২৭) শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

আইএমএফ ঋণের কিস্তি ছাড়ে অনিশ্চয়তা, এখনো হয়নি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত

আরিফুল ইসলাম আরিফুল ইসলাম Clock শনিবার সন্ধ্যা ০৬:২৯, ১৮ এপ্রিল, ২০২৬

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের পরবর্তী কিস্তি ছাড়ের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রেস উইং। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বিষয়ে আইএমএফ এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।

 

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ১৬ এপ্রিল বৃহস্পতিবার বাংলাদেশের সঙ্গে আইএমএফের কোনো বৈঠক হয়নি; বরং বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে গত শুক্রবার। সেই বৈঠকেও ঋণ ছাড়ের বিষয়ে কোনো আলোচনা বা সিদ্ধান্ত হয়নি।

 

বিশ্বব্যাংক ও আইএমএফের বসন্তকালীন বৈঠকের ফাঁকে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল আইএমএফের সঙ্গে দুই দফা বৈঠক করেছে। সকালে আইএমএফের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন এবং বিকালে আইএমএফের উপব্যবস্থাপনা পরিচালক নাইজেল ক্লার্কের সঙ্গে বৈঠক করেন তিনি।

 

বৈঠকে অর্থ ও পরিকল্পনামন্ত্রী বর্তমান সরকারের রাষ্ট্র পরিচালনার দৃষ্টিভঙ্গি ও নির্বাচনী প্রতিশ্রুতির বিষয়গুলো তুলে ধরেন। বিশেষ করে রাজস্ব আয় বৃদ্ধি এবং ব্যাংক ও আর্থিক খাতের সংস্কার নিয়ে আলোচনা হয়, যেখানে অধিকাংশ বিষয়ে দুই পক্ষ একমত পোষণ করেছে।

 

তবে কিছু বিষয়ে আরও আলোচনা প্রয়োজন বলে উভয় পক্ষ মনে করছে। বিশেষ করে জনগণের স্বার্থসংশ্লিষ্ট ইস্যুতে সরকারের দৃঢ় অবস্থানের বিষয়টি অর্থমন্ত্রী স্পষ্টভাবে তুলে ধরেন। কিছু ক্ষেত্রে মতভিন্নতা থাকলেও আলোচনা চালিয়ে যাওয়ার ব্যাপারে দুই পক্ষই একমত হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সব বিষয়ে সমঝোতায় পৌঁছানো সম্ভব বলে উভয় পক্ষ আশা প্রকাশ করেছে। আইএমএফও জানিয়েছে, তারা বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার এবং গণতান্ত্রিকভাবে নির্বাচিত বর্তমান সরকারের মেয়াদে উন্নয়ন সহযোগী হিসেবে পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT