ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

বুদাপেস্টে এলে নেতানিয়াহু গ্রেফতার হতে পারেন : হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রীর ইঙ্গিত

আন্তর্জাতিক Source তথ্যসূত্রঃ সিএনএন ২১৪১ বার পঠিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু - হাঙ্গেরির নবনির্বাচিত প্রধানমন্ত্রী পেতের মাগিয়ার

আরিফুল ইসলাম আরিফুল ইসলাম Clock মঙ্গলবার সন্ধ্যা ০৭:১৭, ২১ এপ্রিল, ২০২৬

হাঙ্গেরির নবনির্বাচিত প্রধানমন্ত্রী পেতের মাগিয়ার ইঙ্গিত দিয়েছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশটিতে সফরে গেলে তাকে গ্রেফতার করা হতে পারে।

 

সোমবার (২০ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘যদি কোনো দেশ আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য হয় এবং কোনো ব্যক্তি যার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে আমাদের ভূখণ্ডে প্রবেশ করেন, তাহলে তাকে অবশ্যই হেফাজতে নিতে হবে।’

 

রয়টার্সের অনুবাদ অনুযায়ী, তিনি আরও জানান যে, হাঙ্গেরিকে পুনরায় আন্তর্জাতিক অপরাধ আদালতের আওতায় আনার বিষয়ে নেতানিয়াহুকে নিজের অবস্থান জানিয়েছেন।

 

এর আগে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী ভিক্টর অরবান নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থী সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছিলেন। এমনকি ২০২৫ সালে নেতানিয়াহুর বুদাপেস্ট সফরের আগেই হাঙ্গেরিকে আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে বের করে আনার উদ্যোগ নেওয়া হয়।

 

উল্লেখ্য, ২০২৪ সালে গাজা যুদ্ধ চলাকালে যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত নেতানিয়াহু এবং সাবেক ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। তবে তারা উভয়ই এসব অভিযোগ অস্বীকার করেছেন।

 

 




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT