ঢাকা (বিকাল ৫:১২) বুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

দাউদকান্দিতে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা) হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা) Clock বুধবার দুপুর ০৩:৫৫, ২২ এপ্রিল, ২০২৬

কুমিল্লার দাউদকান্দি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে  জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বর্ণাঢ্য র‍্যালি ও পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। “মশার বিস্তার রোধ করি, ডেঙ্গু জ্বর প্রতিরোধ করি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে পৌরসভার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

 

বুধবার(২২ এপ্রিল) সকালে পৌরসভার কার্যালয় থেকে র‍্যালিটি পৌরসভার প্রধান প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে এবং পরে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক রেদওয়ান ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মশার বিস্তার রোধ ও ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) নাছরীন আক্তার।

 

এসময় সমাবেশে আরো বক্তব্য রাখেন,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাবিবুর রহমান,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ.মেহেদী হাসান,

 

ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও পরিচ্ছন্নতা কার্যক্রমে উপস্থিত ছিলেন,পৌরসভার প্রকৌশলী এইচ এম কামরুজ্জামান ,উপ-সহকারী প্রকৌশলী জেবিন সুলতানা,কার্য সহকারী, আব্দুল আহাদ সরকার,সেনেটারি কর্মকর্তা কামরুজ্জামান প্রমুখ।

 

বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায় হলো মশার বংশবিস্তার রোধ করা জনসচেনতা। এজন্য আশপাশে কোথাও তিন দিনের বেশি পরিষ্কার পানি জমে থাকতে না দেওয়া, নিয়মিত বাসাবাড়ি ও আশপাশ পরিষ্কার রাখা এবং সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান তারা।

 

এ সময় পৌরসভার স্থানীয় বাসিন্দারাও এ কার্যক্রমে অংশ নিয়ে নিজেদের আশপাশ পরিষ্কার রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

দাউদকান্দি পৌরসভার পক্ষ থেকে জানানো হয়, ডেঙ্গু প্রতিরোধে এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হবে এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টায়ই এ রোগ প্রতিরোধ সম্ভব।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT