ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

বিশ্বজুড়ে মুক্তির অপেক্ষায় ‘মাইকেল’, পপসম্রাটের জীবনী নিয়ে বাড়ছে উচ্ছ্বাস

বিনোদন ২৭২ বার পঠিত

আরিফুল ইসলাম আরিফুল ইসলাম Clock মঙ্গলবার সন্ধ্যা ০৭:১৮, ২১ এপ্রিল, ২০২৬

বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনীভিত্তিক সিনেমা ‘মাইকেল’। আগামী শুক্রবার (২৪ এপ্রিল) প্রেক্ষাগৃহে আসছে বহুল আলোচিত এই বায়োপিকটি।

 

মুক্তির আগে জার্মানির বার্লিনে জাঁকজমকপূর্ণ প্রদর্শনীর মাধ্যমে প্রথমবারের মতো সিনেমাটি দেখানো হয়। প্রযোজনা প্রতিষ্ঠান লায়ন্সগেটের এই ছবিটি দর্শক ও সমালোচকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছে।

 

সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মাইকেল জ্যাকসনের ভাতিজা জাফর জ্যাকসন। তার অভিনয়, কণ্ঠ ও নাচে কিংবদন্তি এই শিল্পীর ছায়া ফুটে উঠেছে বলে মনে করছেন দর্শকরা।

 

ছবিটি পরিচালনা করেছেন এন্টোইন ফুকুয়া । প্রদর্শনী শেষে উপস্থিত দর্শক ও কলাকুশলীরা দাঁড়িয়ে অভিবাদন জানান জাফর জ্যাকসনকে। অনুষ্ঠানে জ্যাকসন পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

 

প্রযোজনা সংস্থার আশা, সিনেমাটি বিশ্বজুড়ে প্রায় ৭০ কোটি ডলার আয় করতে পারে। পূর্বাভাস সত্যি হলে এটি সংগীতশিল্পীদের জীবনী নিয়ে নির্মিত সিনেমার ইতিহাসে শীর্ষ অবস্থানে জায়গা করে নিতে পারে।

 

সামাজিক যোগাযোগমাধ্যমেও ‘মাইকেল’ নিয়ে ব্যাপক আলোচনা চলছে। অনেকেই এটিকে ‘শতাব্দীর সেরা সিনেমা’ বলেও উল্লেখ করছেন।

 

তবে ইতিবাচক প্রতিক্রিয়ার পাশাপাশি কিছু বিতর্কও রয়েছে। এক প্রতিবেদনে জানা গেছে, মাইকেল জ্যাকসনের বিরুদ্ধে ওঠা যৌন নির্যাতনের অভিযোগগুলো সিনেমায় অন্তর্ভুক্ত করার পরিকল্পনা থাকলেও আইনি জটিলতা ও পরিবারের আপত্তির কারণে চিত্রনাট্যে পরিবর্তন আনা হয়েছে। এতে ছবিটির নির্মাণ ব্যয়ও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT