ঢাকা (রাত ৯:৩১) বুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

এনসিপির নীতিনির্ধারণী পর্ষদে যুক্ত হলেন আরও দুই এমপি

বাম দিক থেকে ড. আতিক মুজাহিদ ও অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন।

স্টাফ রিপোর্টার স্টাফ রিপোর্টার Clock বুধবার সন্ধ্যা ০৬:৩৯, ২২ এপ্রিল, ২০২৬

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম ‘রাজনৈতিক পর্ষদ’ (পলিটিক্যাল কাউন্সিল–পিসি)-এ নতুন করে অন্তর্ভুক্ত হয়েছেন দলের দুই সংসদ সদস্য—অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন এবং ড. আতিক মুজাহিদ।

 

বুধবার (২২ এপ্রিল) দলের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেন-এর অনুমোদনক্রমে যুগ্ম আহ্বায়ক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ এবং দলের যুগ্ম সদস্য সচিব ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনকে রাজনৈতিক পর্ষদে যুক্ত করা হয়েছে।

 

নতুন দু’জন যুক্ত হওয়ায় এনসিপির পিসি সদস্য সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ জনে। পর্ষদের অন্যান্য সদস্যরা হলেন—আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা এবং জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।

 

উল্লেখ্য, এনসিপির যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন দলের শৃঙ্খলা কমিটির প্রধানের দায়িত্বেও রয়েছেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT