ঢাকা (দুপুর ২:১২) মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

ছাত্র আন্দোলনের শীর্ষ নেতাদের এনসিপিতে যোগ, আসছে নতুন রাজনৈতিক মেরুকরণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ ও মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম।

আরিফুল ইসলাম আরিফুল ইসলাম Clock রবিবার দুপুর ০২:২১, ১৯ এপ্রিল, ২০২৬

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ ও মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলামসহ বেশ কয়েকজন শীর্ষ নেতা জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন। শনিবার (১৮ এপ্রিল) রাতে দুই পক্ষের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

 

জানা গেছে, রোববার এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। সংশ্লিষ্ট সূত্রের মতে, নতুন দলে রিফাত রশিদকে ‘জাতীয় যুবশক্তি’র মুখ্য সংগঠকের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হচ্ছে।

 

অন্যদিকে মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখায় যুক্ত হচ্ছেন। পাশাপাশি কেন্দ্রীয় কমিটিতে দপ্তর সম্পাদক হিসেবে শাহাদাত হোসেন এবং ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক এস এম সুইটসহ বিভিন্ন ইউনিটের নেতারা স্থান পাচ্ছেন।

 

শুধু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারাই নন, জুলাই-আগস্ট আন্দোলনের সক্রিয় সংগঠন ‘আপ বাংলাদেশ’-এর একদল নেতাও এনসিপিতে যোগ দিচ্ছেন। তাদের মধ্যে রয়েছেন সংগঠনের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, মুখ্য সমন্বয়কারী রাফে সালামান রিফাত এবং মুখপাত্র শাহরীন সুলতানা ইরাসহ আরও কয়েকজন প্রভাবশালী সংগঠক।

 

বিশ্লেষকদের মতে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি বড় অংশের সরাসরি মূল ধারার রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার এই পদক্ষেপ ছাত্র-জনতার বিপ্লব পরবর্তী সময়ে নতুন রাজনৈতিক মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT