ঢাকা (রাত ৯:১৬) বুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

বোরো মৌসুমে ধান-চালের নতুন দর ঘোষণা, কবে শুরু সংগ্রহ

আরিফুল ইসলাম আরিফুল ইসলাম Clock বুধবার বিকেল ০৪:১৯, ২২ এপ্রিল, ২০২৬

চলতি ২০২৫-২৬ অর্থবছরের বোরো মৌসুমে ধান, চাল ও গমের সরকারি সংগ্রহ মূল্য নির্ধারণ করেছে সরকার। এবার প্রতি কেজি ধান ৩৬ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা, আতপ চাল ৪৮ টাকা এবং গম ৩৬ টাকায় কেনা হবে।

 

বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে গণমাধ্যমকে বিষয়টি জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

 

সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩ মে থেকে ধান সংগ্রহ শুরু হবে এবং চাল সংগ্রহ শুরু হবে ১৫ মে থেকে। ধান ও চাল সংগ্রহ কার্যক্রম চলবে ৩১ আগস্ট পর্যন্ত।

 

এদিকে গম সংগ্রহ নিয়ে সরকারের পরিকল্পনার কথাও তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, যুক্তরাষ্ট্র থেকে সরকারি পর্যায়ে গম কেনার বিষয়ে আলোচনা চলছে। নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণ না হলে বাকি গম উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সংগ্রহ করা হবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT