ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

অষ্টম শ্রেণি পর্যন্ত বিস্তৃত হচ্ছে প্রাথমিক শিক্ষা, থাকছে অবৈতনিক সুবিধা

শিক্ষাঙ্গন ২১৪৬ বার পঠিত

স্টাফ রিপোর্টার স্টাফ রিপোর্টার Clock বুধবার রাত ০৮:২২, ২২ এপ্রিল, ২০২৬

দেশে প্রাথমিক শিক্ষার পরিধি ধাপে ধাপে অষ্টম শ্রেণি পর্যন্ত বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। পাশাপাশি এই স্তরের শিক্ষা সম্পূর্ণ অবৈতনিক করার উদ্যোগও নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন। বর্তমানে দেশে প্রাথমিক শিক্ষা পঞ্চম শ্রেণি পর্যন্ত সীমাবদ্ধ এবং তা বিনামূল্যে প্রদান করা হয়।

 

বুধবার (২২ এপ্রিল) রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-এ শিক্ষা খাতে বাজেট বরাদ্দ বিষয়ক এক অনুষ্ঠানে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। অনুষ্ঠানের আয়োজন করে গণসাক্ষরতা অভিযান।

 

এ সময় ববি হাজ্জাজ বলেন, ৪ থেকে ১৩ বছর বয়সি শিশুদের জন্য অবৈতনিক শিক্ষা চালু করার লক্ষ্য নিয়ে কাজ করতে চান।

 

মন্ত্রী আরও বলেন, ‘প্রাথমিক গ্রেড বাড়িয়ে অষ্টম পর্যন্ত নিয়ে যেতে চাই। এটা করব ধাপে ধাপে।’

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরী।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT