ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

বগুলারচক মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন সাবেক ছাত্রদল ও যুবদল নেতা মিজানুর রহমান

No Image

মেঘনা নিউজ ডেস্ক মেঘনা নিউজ ডেস্ক Clock মঙ্গলবার ১২:৪৪, ১৮ আগস্ট, ২০২৬

খুলনা জেলার পাইকগাছা উপজেলার বগুলারচক এ. কে. পি. কে. এম.এম. মাধ্যমিক বিদ্যালয়ের নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটি পরিচালনার জন্য ০৬(ছয়) মাসের মেয়াদে অ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর।

 

গত ১৬ আগস্ট (২০২৬) বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মুঃ এনামুল কবীর স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কমিটি অনুমোদন দেওয়া হয়। প্রধান শিক্ষকের ২৫ জুন ২০২৬ তারিখের অনলাইন আবেদনের পরিপ্রেক্ষিতে এ অনুমোদন দেওয়া হয়েছে।

অনুমোদিত অ্যাডহক কমিটিতে সাবেক ছাত্রদল ও যুবদল নেতা মো. মিজানুর রহমানকে সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে। তিনি বোর্ড কর্তৃক মনোনীত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। গোষ্ট বিহারী সানাকে জেলা শিক্ষা কর্মকর্তা কর্তৃক মনোনীত সাধারণ শিক্ষক সদস্য এবং মো. আজহারুল ইসলামকে জেলা প্রশাসক/উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক মনোনীত অভিভাবক সদস্য করা হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

বোর্ডের আদেশে বলা হয়েছে, ‘মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা-২০২৪ (সংশোধনীসহ)’-এর প্রবিধান ৬৪-এর উপ-প্রবিধান (১) অনুযায়ী পত্র জারির তারিখ থেকে অনধিক ০৬(ছয়) মাসের জন্য এ অ্যাডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

 

একই সঙ্গে অ্যাডহক কমিটিকে নির্ধারিত সময়ের মধ্যে প্রবিধান ১০-এর উপ-প্রবিধান (১) অনুসরণ করে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করে অনুমোদনের জন্য বোর্ডে দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।

 

এদিকে গুরুত্বপূর্ণ এই দায়িত্বে সাবেক ছাত্রনেতা ও যুবদলনেতা মো.মিজানুর রহমান মনোনীত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। তাঁর অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বগুণ কাজে লাগিয়ে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে বলে প্রত্যাশা করছেন এলাকাবাসীসহ সংশ্লিষ্টরা।

 

এলাকাবাসীসহ সংশ্লিষ্টদের প্রত্যাশা, একটি শিক্ষা প্রতিষ্ঠানের অগ্রগতিতে দক্ষ নেতৃত্ব, শিক্ষক-অভিভাবক সমন্বয়, শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে নতুন অ্যাডহক কমিটি কার্যকর ভূমিকা রাখবে। পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নেও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

বগুলারচক মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে মো. মিজানুর রহমানকে মনোনীত করায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে তাঁর নতুন দায়িত্বের সফলতা কামনা করে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে তাঁর বলিষ্ঠ ভূমিকা প্রত্যাশা করেছেন তারা।

নতুন দায়িত্বে মিজানুর রহমানের নেতৃত্বে বগুলারচক মাধ্যমিক বিদ্যালয় শিক্ষা, শৃঙ্খলা ও গুণগত মানের দিক থেকে আরও সমৃদ্ধ হবে এমন প্রত্যাশা বিদ্যালয় সংশ্লিষ্ট সবার।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT