ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

চার ক্যাটাগরিতে জেলার শ্রেষ্ঠ অফিসার হলেন দাউদকান্দি মডেল থানার এসআই রবিউল

চার ক্যাটাগরিতে জেলার শ্রেষ্ঠ অফিসার হলেন দাউদকান্দি মডেল থানার এসআই রবিউল

হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা) হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা) Clock মঙ্গলবার রাত ০৯:৪১, ১১ আগস্ট, ২০২৬

কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভায় চারটি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ পুলিশ অফিসার হিসেবে নগদ অর্থ পুরস্কার পেয়েছে দাউদকান্দি মডেল থানা পুলিশ সহকারী পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম।

জানা যায়, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, ডাকাত গ্রেপ্তার, দস্যুতা ও হত্যা মামলার রহস্য উদঘাটন এবং লুণ্ঠিত অটোরিকশা উদ্ধারসহ যৌথভাবে ডাকাত গ্রেপ্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় এসব পুরস্কার প্রদান করা হয়।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভায় চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুস চৌধুরী পিপিএম সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা ও সদস্যদের হাতে আনুষ্ঠানিকভাবে এসব অর্থ পুরস্কার তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান পিপিএমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দাউদকান্দি মডেল থানা সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তারে ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করে আসছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। বিশেষ করে গ্রেপ্তারি পরোয়ানা তামিল, ডাকাত ও দস্যু গ্রেপ্তার, হত্যা ও দস্যুতা মামলার রহস্য উদঘাটন এবং লুণ্ঠিত অটোরিকশা উদ্ধারে পুলিশের সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পাশাপাশি যৌথ অভিযানে ডাকাত গ্রেপ্তারের ক্ষেত্রেও সাফল্য অর্জন করে দাউদকান্দি মডেল থানা পুলিশ।

একই দিনে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মো. সাজেদুল ইসলাম কুমিল্লা জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে সম্মাননা পুরস্কার লাভ করেন। ফলে একই অনুষ্ঠানে দাউদকান্দি মডেল থানা পুলিশের একাধিক সাফল্য অর্জনে স্থানীয়দের মধ্যেও আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে।

পুলিশের এসআই রবিউল ইসলাম মনে করছেন, এ ধরনের স্বীকৃতি ও পুরস্কার মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে আরও উৎসাহিত করবে এবং দাউদকান্দি এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনে পুলিশের কার্যক্রম আরও গতিশীল হবে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT