ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

দাউদকান্দি উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি বাতিল ঘোষণা

স্টাফ রিপোর্টার স্টাফ রিপোর্টার Clock মঙ্গলবার ১২:৪১, ১৮ আগস্ট, ২০২৬

সুষ্ঠু ও নিরপেক্ষ সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠনের লক্ষ্যে কুমিল্লা উত্তর জেলা বিএনপির অধীন দাউদকান্দি উপজেলা ও দাউদকান্দি পৌরসভা বিএনপির মেয়াদোত্তীর্ণ আহ্বায়ক কমিটি বাতিল ঘোষণা করা হয়েছে।

 

সোমবার (১৭ আগস্ট) কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাশেম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দাউদকান্দি উপজেলা ও দাউদকান্দি পৌরসভা বিএনপির সর্বস্তরের নেতাকর্মী ও জনগণের অভিভাবক, সাবেক মন্ত্রী এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে আলোচনা করে নতুন কমিটি গঠনের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

 

এতে আরও বলা হয়, সুষ্ঠু ও নিরপেক্ষ সম্মেলনের মাধ্যমে সংগঠনের নতুন কমিটি গঠনের লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হবে।

 

কুমিল্লা উত্তর জেলা বিএনপির পক্ষ থেকে জারি করা ওই প্রেস বিজ্ঞপ্তির অনুলিপি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এবং কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য ও বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়ার কাছেও পাঠানো হয়েছে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT