ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

দাউদকান্দিতে ৩৫ কেজি গাঁজাসহ মাইক্রোবাস জব্দ, গ্রেপ্তার ১

হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা) হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা) Clock বৃহস্পতিবার সকাল ০৮:৪৬, ১৩ আগস্ট, ২০২৬

কুমিল্লার দাউদকান্দিতে পুলিশের অভিযানে ৩৫ কেজি গাঁজা ও একটি টয়োটা হাইস মাইক্রোবাসসহ মো. ইব্রাহিম (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) দুপুর সাড়ে ১টার দিকে দাউদকান্দি পৌরসভার দক্ষিণ সতানন্দী এলাকায় দাউদকান্দি-মেঘনা-গোমতী টোল প্লাজার প্রায় ১০০ গজ পশ্চিমে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ইব্রাহিম কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শ্যামবকসী গ্রামের তাইজুল ইসলামের ছেলে।

দাউদকান্দি মডেল থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নি.) অধীর চৌধুরী সঙ্গীয় ফোর্স নিয়ে চেকপোস্ট পরিচালনা করেন। এ সময় একটি টয়োটা হাইস মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে চালকের আসনের পেছনের সিটের নিচে বিশেষ কায়দায় তৈরি একটি বক্স থেকে ১৪টি প্যাকেটে থাকা গাঁজা উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে আড়াই কেজি করে মোট ৩৫ কেজি গাঁজা ছিল। এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত ঢাকা মেট্রো-চ-১৫-৮১৮১ নম্বরের মাইক্রোবাসটিও জব্দ করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ইব্রাহিম দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসার কথা জানিয়েছে বলে পুলিশ দাবি করেছে।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৫ কেজি গাঁজা ও গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাসসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে দাউদকান্দি মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসা ও পরিবহনের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।”

পুলিশ জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দাউদকান্দি মডেল থানায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT