ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

করোনা আক্রান্তকারীর প্রাণ বাঁচাতে স্কুটিতে অক্সিজেন নিয়ে ছুটে চলছেন সুহানা

এইচএম দিদার এইচএম দিদার Clock শুক্রবার সন্ধ্যা ০৭:১৯, ১৬ এপ্রিল, ২০২১

মাদার তেরেসা বেঁচে নেই।কিন্তু তাঁর আদর্শ বুক লালন করে অনেকেই নিজেকে মানব সেবায় বিলিন করছেন।

বলছি শেখ সুহানার কথা। অদম্য ও সাহসী নারী তিনি।কাজ করেন আর্ত মানবিক সংগঠন সুকর্মা ফাউন্ডেশন নিয়ে।

এই সংগঠনের অন্যতম ফাউন্ডার তিনি। সংগঠনটি দিনে দিনে মানব সেবায় অনবদ্য অবদান রেখে চলছেন।

বর্তমানে এ সংগঠনটি রাজধানী ঢাকার বাহিরে দূরে -অদূরেও নিপীড়ত মানুষের পাশে থেকে সাহায্য করে সুনাম কুঁড়িয়েছেন।

করোনার ভয়াল থাবায় রাজধানী ঢাকা এখন কঠিন সংকটের সম্মুখে দাঁড়িয়েছে। কোনো হাসপাতালেই সিট খালি নেই,নেই পর্যাপ্ত অক্সিজেন সাপোর্ট। এমন অবস্থায় রাত-বিরাতে যে কোনো সংকটাপন্ন করোনা আক্রান্ত রোগীর প্রাণ বাঁচাতে অক্সিজেন সাপোর্ট দিতে স্কুটি নিয়ে নিজেই ছুটে চলছে শেখ সুহানা। এমন সাহসী ও মানবিক উদ্যোগের জন্য এলাকার মানুষজন তার প্রশংসা করেছেন।

সুকর্মা ফাউন্ডেশন এর ফাউন্ডার শেখ সুহানা বলেন,আমি মানুষকে খুব ভালোবাসি।অসহায় মানুষের বুকফাটা আর্তনাদ আমাকে খুব আহত করে। আমি ও আমার সংগঠন “সুকর্মা ফাউন্ডেশন ” সর্বদা অসহায় মানুষের জন্য কাজ করে যাবে।

তিনি আরও বলেন, করোনা আক্রান্ত রোগীকে অক্সিজেন সাপোর্ট দিতে আমরা ১০ টি অক্সিজেন ফিল্টার এর মাধ্যমে রাজধানীর বিভিন্ন এলাকায় স্বেচ্ছায় সেবা দিয়ে থাকি।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT