ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

দক্ষিণ লেবাননে সেনা বাড়াচ্ছে ইসরাইল

আন্তর্জাতিক Source তথ্যসূত্রঃ মিডল ইস্ট মনিটর ২৭৬ বার পঠিত

আরিফুল ইসলাম আরিফুল ইসলাম Clock বুধবার দুপুর ০২:৪৪, ৮ এপ্রিল, ২০২৬

দক্ষিণ লেবাননে স্থল অভিযান আরও জোরদার করতে নতুন করে সেনা মোতায়েন করেছে ইসরাইল। মঙ্গলবার দেশটির সেনাবাহিনীর ৯৮তম ডিভিশন সেখানে পাঠানো হয়েছে, যা সামরিক তৎপরতায় নতুন মাত্রা যোগ করেছে।

 

আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, এই অতিরিক্ত ডিভিশন মোতায়েনের মাধ্যমে ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান আরও তীব্র করেছে তেল আবিব। তবে লেবাননের ভূখণ্ডে এই সামরিক অগ্রযাত্রা কতদূর গড়াবে, তা এখনো পরিষ্কার নয়।

 

সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, এর আগে থেকেই ৯১তম, ৩৬তম, ১৪৬তম ও ১৬২তম ডিভিশন দক্ষিণ লেবাননে সক্রিয় ছিল। নতুন করে ৯৮তম ডিভিশন যুক্ত হওয়ায় এখন সেখানে মোট পাঁচটি ডিভিশন মোতায়েন রয়েছে।

 

ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, নতুন ডিভিশনটি ‘সামনের প্রতিরক্ষা লাইন আরও শক্তিশালী করবে। দেশটির উত্তরাঞ্চলের বাসিন্দাদের সম্ভাব্য হুমকি অপসারণে কাজ করবে।

 

দেশটির সংবাদমাধ্যম দৈনিক ইয়েদিওথ আহরোনোথ জানায়, দক্ষিণ লেবাননের পাহাড়ি ও ঘনবসতিপূর্ণ এলাকা গাজার তুলনায় অনেক বেশি জটিল, যা ইসরাইলি বাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অভিযানের অন্যতম লক্ষ্য হিজবুল্লাহ যোদ্ধাদের লিতানি নদীর উত্তর দিকে সরিয়ে দেওয়া এবং সীমান্তবর্তী গ্রামগুলো নিয়ন্ত্রণে নেওয়া।

 

প্রতিবেদনে আরও বলা হয়, ইসরাইলি সেনাবাহিনী রাজনৈতিক নেতৃত্বের কাছে একটি বিস্তৃত অভিযান পরিকল্পনা উপস্থাপনের প্রস্তুতি নিচ্ছে। এতে সীমান্তবর্তী এলাকা দখল এবং ইরানের সঙ্গে সংঘাত শেষ হওয়ার পরও সামরিক অভিযান চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

 

তবে বিশ্লেষকদের মতে, এই ধরনের পদক্ষেপ ‘নিরাপত্তা বলয়’ তৈরির অংশ হিসেবে উপস্থাপন করা হলেও আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে এটি দখলদারিত্ব হিসেবে বিবেচিত হতে পারে।

 

 




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT