ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

হরমুজ প্রণালিতে ফের ইরানের নিয়ন্ত্রণ, আবারও অবরোধ জারি

হরমুজ প্রণালির মানচিত্র। ছবি: সংগৃহীত

আরিফুল ইসলাম আরিফুল ইসলাম Clock শনিবার সন্ধ্যা ০৬:১৯, ১৮ এপ্রিল, ২০২৬

আবারও হরমুজ প্রণালিতে অবরোধ জারি করেছে ইরান। শনিবার (১৮ এপ্রিল) ইরানি প্রতিরক্ষা বাহিনীর যৌথ সামরিক কমান্ড এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

 

জার্মান সংবাদ সংস্থা ডয়চে ভেলের এক প্রতিবেদনে, ইরানি সংবাদমাধ্যমের বরাতে এই তথ্য তুলে ধরা হয়েছে।

 

শনিবার স্থানীয় সময় দুপুরের দিকে যৌথ সামরিক কমান্ড জানায়, ‘হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ আবার পূর্বের অবস্থায় ফিরে এসেছে। পুরো প্রণালির ব্যবস্থাপনা এবং নিয়ন্ত্রণ সামরিক বাহিনীর হাতে থাকবে, আগের মতোই।’

 

বিশ্বের মোট অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্যের প্রায় এক-পঞ্চমাংশ এই গুরুত্বপূর্ণ প্রণালির মাধ্যমে পরিবাহিত হয়। যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানের সংঘাতের প্রেক্ষিতে দীর্ঘ সময় বন্ধ থাকার পর শুক্রবার (১৭ এপ্রিল) প্রণালীটি পুনরায় চালু করা হয়েছিল। তবে একদিনের ব্যবধানে আবারও সেখানে অবরোধ আরোপ করা হলো।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT