ঢাকা (দুপুর ১:১৮) বৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

দাউদকান্দি মডেল থানায় নতুন ওসি আ.বারীর যোগদান, অপরাধ দমনে কঠোর অবস্থানের ঘোষণা

হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা) হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা) Clock বৃহস্পতিবার সকাল ১১:৫৯, ২৩ এপ্রিল, ২০২৬

কুমিল্লার দাউদকান্দি মডেল থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মো. আ. বারী। বুধবার (২২ এপ্রিল ২০২৬ খ্রি.) অপরাহ্নে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

নবাগত ওসি মো. আ. বারী পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদে কর্মরত রয়েছেন। তিনি ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলায় জন্মগ্রহণ করেন। এর আগে তিনি নোয়াখালীর বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করে পেশাদারিত্ব ও দক্ষতার পরিচয় দিয়েছেন।

দায়িত্ব গ্রহণের পর এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি দাউদকান্দিবাসীর সহযোগিতা ও দোয়া কামনা করেন। তিনি বলেন,

“আইন-শৃঙ্খলা রক্ষা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই আমার প্রধান অগ্রাধিকার। দাউদকান্দিতে কোনো ধরনের অপরাধ, সন্ত্রাস, চাঁদাবাজি বা মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। পুলিশের পাশাপাশি জনগণের সহযোগিতা ছাড়া টেকসই শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।”

তিনি আরও বলেন,

“থানাকে জনগণের আস্থার জায়গা হিসেবে গড়ে তুলতে চাই। সেবাপ্রার্থী কেউ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়টি কঠোরভাবে নিশ্চিত করা হবে। প্রতিটি অভিযোগ গুরুত্বসহকারে তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় সচেতন মহল মনে করছে, নতুন ওসির অভিজ্ঞতা, সততা ও দৃঢ় অবস্থানের ফলে দাউদকান্দির আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে এবং সাধারণ মানুষ স্বস্তি ফিরে পাবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT