ঢাকা (রাত ১১:১৩) রবিবার, ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

নিরাপদ সড়ক চাই দাউদকান্দি শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা) হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা) Clock রবিবার রাত ১০:০০, ২৬ এপ্রিল, ২০২৬

নিরাপদ সড়ক চাই (নিসচা) দাউদকান্দি উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ২৬ এপ্রিল রবিবার বিকেলে ঢাকা কাকরাইলে নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কার্যালয়ে এ কমিটি ঘোষণা করেন মহাসচিব লিটন এরশাদ। এসময় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, অর্থ সম্পাদক আসাদুর রহমান উপস্থিত ছিলেন।

 

দাউদকান্দি উপজেলা শাখায় ৩৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত হয়। এছাড়াও কমিটিতে ৯ উপদেষ্টা এবং ৯ জন পৃষ্ঠপোষক করা হয়েছে।

 

কমিটিতে আলমগীর হোসেন সভাপতি ও মোঃ আবুল হাসান ফারুক সাধারণ সম্পাদক। অন্যান্য সদস্যরা হলো, সহ-সভাপতি ডা: মোঃ মোজাম্মেল হক, সহ-সভাপতি মোঃ  সফিকুল ইসলাম, সহ-সভাপতি মোঃ শাহ জালাল, সহ-সাধারণ সম্পাদক মোঃ তারিকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মোঃ রাসেল মোল্লা,সহ-সাধারণ সম্পাদক অলি উল্লাহ ফকির, অর্থ সম্পাদক আহনাফ তিহামী, সাংগঠনিক সম্পাদক নারায়ণ বণিক, দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সম্পাদক শফিউল বাশার সুমন, দপ্তর সম্পাদক নুরুজ্জামান সরকার, প্রচার সম্পাদক হাবিবুর রহমান, প্রকাশনা সম্পাদক মোঃ হানিফ খাঁন , আইন বিষয়ক সম্পাদক এড. মোঃ রাসেল আহমেদ, সমাজ কল্যাণ ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ইব্রাহিম সরকার রাসেল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবু তাহের নয়ন, মহিলা বিষয়ক সম্পাদক মোসাম্মৎ সেলিনা আক্তার ও যুব বিষয়ক সম্পাদক মাসুদ রানা সরকার মিরাজ।

 

কার্যকরী সদস্য শ্যামল মিত্র রায়, হোসাইন মোহাম্মদ দিদার, সাইদুল ইসলাম, তুষার কান্তি ঘোষ, মোঃ তৌফিকুল ইসলাম রুবেল , মোঃ সাদ্দাম হোসেন, মোঃ ফয়সাল সিকদার, নাহিদ ফরহাদ, মোঃ জালাল উদ্দিন, ইয়াছির প্রধান, মোঃ রবিন হোসেন শেখ, মোঃ সাজিদ, সুমন মিয়া, ইকরামুল হাসান, মোঃ নাজমুল হাসান, নাইমুর রহমান দুর্জয়, মোঃ নাদিম হোসেন, আব্দুল্লাহ আল মামুন, মোঃ মিনহাজ ও মোঃ সোহাগ।

 

কমিটির উপদেষ্টারা হলো, বিশিষ্ট চলচ্চিত্র অভিনেত্রী  আনোয়ারা বেগম, চলচ্চিত্র অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি, দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তার, দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ হাবিবুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার  (দাউদকান্দি সার্কেল) ফয়সাল তানভীর, দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আঃ বারী, দাউদকান্দি উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম, দাউদকান্দি ফায়ার সার্ভিসের এসও এরশাদ হুসাইন।

 

কমিটির পৃষ্ঠপোষকরা হলো, সু্প্রীম কোর্টের আইনজীবী  ব্যারিষ্টার ড. খন্দকার মারুফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা  আলহাজ্ব মোঃ আবুল হাশেম, শিল্পপতি এম.এ লতিফ ভূঁইয়া, সমাজসেবক ভি.পি মোঃ জাহাঙ্গীর আলম, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সাত্তার, চিকিৎসক মোঃ আল-আমিন মিয়াজী, সমাজসেবক মোঃ কামাল উদ্দিন, শিক্ষানুরাগী মোহাম্মদ সুমন সরকার ও সমাজসেবক আশিকুর রহমান মাসুদ।

 

কেন্দ্রীয় নেতৃবৃন্দ নিরাপদ সড়ক প্রতিষ্ঠার লক্ষ্যে দাউদকান্দি উপজেলা শাখার সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা আশা প্রকাশ করেন, নবায়নের মাধ্যমে শাখার সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল হবে এবং স্থানীয় পর্যায়ে সড়ক নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিসচার এই কার্যক্রম সারা দেশে নিরাপদ সড়ক গড়ে তোলার আন্দোলনকে আরও বেগবান করবে বলেও তারা উল্লেখ করেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT