তারেক রহমানের ভারত সফর যথাসময়েই হবে: দীনেশ ত্রিবেদী
আরিফুল ইসলাম
মঙ্গলবার সন্ধ্যা ০৭:৫৩, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে তাড়াহুড়োর কিছু নেই বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেছেন, সফরের সময়সূচি নির্ধারণে দুই দেশের মধ্যে ইতিবাচক আলোচনা চলছে এবং যথাসময়েই সফর হবে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।
দীনেশ ত্রিবেদী বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে তাড়াহুড়োর কিছু নাই, যথাসময়ে সফর হবে। সফরসূচি ঠিক করতে এখনো ইতিবাচক আলোচনা চলছে।”
ভারতীয় হাইকমিশনার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে বাংলাদেশ ও ভারত—দুই দেশই ইতিবাচক অবস্থানে রয়েছে। সবকিছু ইতিবাচক থাকায় তিনি সফরটি নিয়ে আশাবাদী বলেও জানান।
তবে আগামী নভেম্বর মাসে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করতে পারেন—ভারতের গণমাধ্যমে প্রকাশিত এমন খবরের বিষয়ে সমর্থন জানাননি দীনেশ ত্রিবেদী। ফলে সফরের নির্দিষ্ট তারিখ এখনো জানানো হয়নি।



