ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

দাউদকান্দিতে অপপ্রচারের প্রতিবাদে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস সালামের সংবাদ সম্মেলন

হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা) হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা) Clock রবিবার দুপুর ০১:৪০, ১৮ অক্টোবর, ২০২৬

কুমিল্লার দাউদকান্দিতে জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন দৌলতপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস সালাম ব্যাপারী।

 

শনিবার (১৭ অক্টোবর) বিকেলে উপজেলার দৌলতপুর ইউনিয়নের বালুরচর গ্রামে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।

 

লিখিত বক্তব্যে আব্দুস সালাম ব্যাপারী বলেন, চরসাহাপুর মৌজার জমির মালিকানা নিয়ে বিরোধকে কেন্দ্র করে একটি স্বার্থান্বেষী মহল তাঁর বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচার চালাচ্ছে। এতে তাঁর ব্যক্তিগত ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে বলে দাবি করেন তিনি।

 

তিনি আরও বলেন, তাঁর বিরুদ্ধে জমি জবরদখলের অভিযোগ সত্য নয়। জমি নিয়ে কোনো বিরোধ থাকলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ-পাল্টা অভিযোগের মাধ্যমে নয়, বরং সংশ্লিষ্ট দলিলপত্র, ভূমি রেকর্ড ও আইনগত প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি করা উচিত।

সংবাদ সম্মেলনে তিনি সংশ্লিষ্ট জমির কাগজপত্র যাচাই করে প্রকৃত মালিকানা নির্ধারণের আহ্বান জানান।

একই সঙ্গে তাঁর বিরুদ্ধে অপপ্রচার হয়ে থাকলে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট ভূমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

আব্দুস সালাম ব্যাপারী বলেন, ব্যক্তিগত বিরোধের পরিবর্তে তথ্য-প্রমাণের ভিত্তিতে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং আইনানুগ প্রক্রিয়ায় জমি-সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হওয়া উচিত।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT