দাউদকান্দিতে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান
হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা)
সোমবার রাত ০৯:১৮, ১৯ অক্টোবর, ২০২৬
ডেঙ্গু ভাইরাসের বিস্তার রোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় কুমিল্লার দাউদকান্দি পৌরসভায় মশক নিধন অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মারুফ হোসেন।
অভিযানকালে অ্যাডভোকেট খন্দকার মারুফ হোসেন বলেন, জনগণের স্বাস্থ্য সুরক্ষা ও ডেঙ্গুমুক্ত পরিবেশ গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকেও নিজ নিজ বাসাবাড়ি ও আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। এডিস মশার বংশবিস্তার রোধে কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।
মশক নিধন অভিযান ও সার্বিক কার্যক্রম তদারকি করেন দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক নাহিদ আহমেদ।
এ সময় দাউদকান্দি উপজেলা ও পৌরসভা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



