শারদীয় দুর্গাপূজায় শুভেচ্ছা ও নিরাপত্তা নিশ্চিতের আহ্বান
সেলিম খান
মঙ্গলবার বেলা ১২:২৭, ২০ অক্টোবর, ২০২৬
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মেঘনা উপজেলার সনাতন ধর্মাবলম্বী সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), মেঘনা উপজেলা আহ্বায়ক মো. কিরন অর রশিদ।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থানের দেশ। দুর্গাপূজা যেন আনন্দ, শান্তি ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপিত হয়, সে জন্য সকলকে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, পূজামণ্ডপসহ হিন্দু ধর্মাবলম্বীদের জানমাল, ধর্মীয় উপাসনালয় ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় জনগণকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোথাও কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হলে দ্রুত প্রশাসনকে অবহিত করার আহ্বান জানান তিনি।
পরিশেষে তিনি মেঘনা উপজেলার সকল ধর্মের মানুষের মধ্যে শান্তি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব অটুট রেখে একটি নিরাপদ, সম্প্রীতিময় ও মানবিক সমাজ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।



