ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

দুই কিডনি নষ্ট, নিয়মিত ডায়ালাইসিসে জীবনযুদ্ধ—অসহায় তরুণীর পাশে দাঁড়াল দাউবি-০২

হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা) হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা) Clock রবিবার রাত ১১:৫৪, ১৮ অক্টোবর, ২০২৬

দুই কিডনি নষ্ট হয়ে যাওয়ায় নিয়মিত ডায়ালাইসিসের মাধ্যমে বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন এক অসুস্থ তরুণী। অর্থাভাবে ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যেতে হিমশিম খাচ্ছে তার পরিবার। এমন সংকটময় মুহূর্তে তরুণীর পাশে দাঁড়িয়েছে কুমিল্লা জেলার দাউদকান্দি পৌরসভার মানবিক সংগঠন “দাউবি-০২”। সংগঠনটির পক্ষ থেকে তার চিকিৎসার জন্য সাধ্যমতো অর্থসহায়তা দেওয়া হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, অসুস্থ ছোট বোনটির চিকিৎসার জন্য তারা সামর্থ্য অনুযায়ী কিছু অর্থসহায়তা করতে পেরেছেন। তবে নিয়মিত ডায়ালাইসিসসহ চিকিৎসার ব্যয় বহন করা তার পরিবারের জন্য কঠিন হয়ে পড়েছে।

এ অবস্থায় অসুস্থ তরুণীর চিকিৎসা অব্যাহত রাখতে সমাজের সামর্থ্যবান ও মানবিক মানুষদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

দাউবি-০২-এর পক্ষ থেকে বলা হয়, সবার সামর্থ্য এক নয়। কারও সামান্য সহযোগিতাও অসুস্থ মেয়েটির চিকিৎসার ব্যয় মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সম্মিলিত সহযোগিতার মাধ্যমে তার বেঁচে থাকার লড়াইয়ে নতুন আশার আলো জ্বালানো সম্ভব।

তারা আরও বলেন, মানুষের বিপদে মানুষই এগিয়ে আসে। অর্থের পরিমাণ বড় বিষয় নয়, বরং বিপদের সময় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সবার সম্মিলিত প্রচেষ্টা ও সহমর্মিতা মেয়েটির চিকিৎসা চালিয়ে যাওয়ার পথ সহজ করতে পারে।

অসুস্থ তরুণীর দ্রুত সুস্থতা কামনা করে মহান আল্লাহর কাছে তার জন্য শিফায়ে কামিলা প্রার্থনা করেন সংগঠনটির সদস্যরা।

 

মানবিক আবেদন: অসুস্থ তরুণীর চিকিৎসা অব্যাহত রাখতে সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

 

দাউবি-০২ এর পক্ষ থেকে নগদ অর্থ তুলে দেন— সাউথ আফ্রিকা প্রবাসি মো. মোমিন প্রধান, শাহপরান, মামুন মিলন, হাসান, মাহফুজ ও আলী আজম।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT