দেশে বাড়ছে হাম আতঙ্ক, ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু
মেঘনা নিউজ ডেস্ক
রবিবার বিকেল ০৫:৪১, ৩ মে, ২০২৬
সারাদেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে মোট ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছেন, আর বাকি ৯ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।
রোববার (৩ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর-এর হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চের পর থেকে এখন পর্যন্ত হামে মোট ৫০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে সন্দেহভাজন মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৪৪ জনে।
এছাড়া ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৩১৩ জন। একই সময়ে সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা ৪০ হাজার ৪৯১ জন।
পরিস্থিতির গুরুতর চিত্র তুলে ধরে জানানো হয়, এ পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭ হাজার ৮১৬ জন এবং চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২০ হাজার ৯০ জন।


