ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

লোহাগড়ার হলদা গ্রামে বিদ্যুৎ পেল ২৪৫ টি পরিবার

লোহাগড়ার হলদা গ্রামে বিদ্যুৎ পেল ২৪৫ টি পরিবার

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock শুক্রবার সন্ধ্যা ০৭:৪৬, ২৩ আগস্ট, ২০১৯

এসকে,এমডি ইকবাল হাসান, নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়া উপজেলার হলদাহ গ্রামের ২৪৫টি পরিবার বিদ্যুৎ সংযোগ পেয়েছে। শুক্রবার (২৩ আগষ্ট) পরিবারগুলোকে বিদ্যুতের নতুন সংযোগ দেয়া হয়। ৮১ লক্ষ টাকা ব্যয়ে ওই গ্রামের সাড়ে চার কিলোমিটার এলাকায় নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে।

নলদী ই্উনিয়নের হলদাহ গ্রামে শুক্রবার বিকালে আলো জ্বালিয়ে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন লোহাগড়া উপজেলা চেয়ারম্যান শিকদার আব্দুল হান্নান রুনু। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নলদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ। এসময় বক্তব্য রাখেন লোহাগড়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. গোলাম রব্বানী, জেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি তারিকুল ইসলাম উজ্বল প্রমুখ।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT