ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

আজব দেশে

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock বুধবার রাত ০১:২৫, ১৪ জুলাই, ২০২১

আজব দেশে

মোঃ বুলবুল হোসেন

 

কোন দেশেতে এলাম রে ভাই

নাইরে কোনো ঠিক,

সব যে দেখি ওলট পালট

পাইনা খুঁজে দিক।

 

রাত্রে দেখি দিনের আলো

পাইনা খুজে মিল,

ও দাদা ভাই আঁধার কোথায়

কেনো এতো ঝিল।

 

আজব দেশের মানুষ গুলো

কথায় নেই পাকা,

রাস্তা দিয়ে যায় না চলা

 পথ আঁকা বাঁকা।

 

আজব দেশে পাইনা খুজে

সুর করা পাখি,

দেশের কথা মনে হলে

জল ভরা আঁখি।

 

দাদু বলে উল্টাপাল্টা

আজব দেশে হয়,

থাকবো না আর আজব দেশে

খোকন সোনা কয়।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT