ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

দাউদকান্দিতে ৫২ কেজি গাঁজাসহ আটক ১, পরোয়ানাভুক্ত আরও ৩ গ্রেপ্তার

হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা) হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা) Clock মঙ্গলবার রাত ০৮:৫২, ৪ আগস্ট, ২০২৬

কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশের পৃথক অভিযানে ৫২ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে বিশেষ অভিযানে জিআর ও সিআর পরোয়ানাভুক্ত আরও তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে মোট চারজনকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম-এর সার্বিক দিকনির্দেশনা ও নেতৃত্বে এসআই আবুল কায়সার সঙ্গীয় ফোর্স নিয়ে সোমবার (৩ আগস্ট) রাতে মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজার প্রায় ১০০ গজ পশ্চিমে ঢাকা অভিমুখী লেনে চেকপোস্ট পরিচালনা করেন। এ সময় একটি টাটা কোম্পানির পুরোনো প্রাইভেটকার পুলিশের চেকপোস্ট দেখে থামিয়ে পালানোর চেষ্টা করলে চালককে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত মো. উজ্জ্বল মিয়া ওরফে রুবেলের (৩০) কাছ থেকে ৫২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি টাটা প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-২২-৯৫৫৭) এবং একটি ভিভো স্মার্টফোন জব্দ করা হয়েছে।

এদিকে, পৃথক বিশেষ অভিযানে সিআর পরোয়ানাভুক্ত মো. সম্রাট (২১), জিআর পরোয়ানাভুক্ত মো. জুয়েল মিয়া (২৬) এবং নুর আলম (২৬)-কে দাউদকান্দি পৌরসভার বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, “মাদক ও অপরাধের বিরুদ্ধে দাউদকান্দি থানা পুলিশের অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে। মাদক কারবারি ও পরোয়ানাভুক্ত আসামিদের আইনের আওতায় আনতে আমাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। অপরাধ দমনে জনগণের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ওসি সাজেদুল ইসলাম আরও বলেন,

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন শেষে আজ বুধবার দুপুরে কুমিল্লা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT