ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

লোহাগড়ায় ন্যাশনালিষ্ট ব্লাড ব্যাংকের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

ইকবাল হাসান ইকবাল হাসান Clock শনিবার রাত ১০:০১, ২৩ নভেম্বর, ২০২৪

ন্যাশনালিষ্ট ব্লাড ব্যাংক নড়াইলের আয়োজনে ক্লিন লোহাগড়া গড়তে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।

 

জানা যায়, সংগঠনের উপদেষ্টা সহ সদস্যরা শনিবার সকালে জয়পুর স্টান্ড থেকে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন। লোহাগড়া বাজার, লক্ষীপাশা বাজার এলাকাসহ থানা, হাসপাতাল এলাকায় তারা পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চালায়। এ কর্মসূচীতে নেতৃত্ব দেন লোহাগড়া উপজেলা বিএনপি সভাপতি ও সংগঠনের উপদেষ্টা মোঃ আহাদুজ্জামান বাটু, সাধারন সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, পৌর বিএনপি সভাপতি মোঃমিলু শরীফ, সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ মামুন, বিএনপি নেতা মিজানুর রহমান, সংগঠনের জেলা সভাপতি হাবিবুর রহমান রিদয়, সাধারন সম্পাদক মেহেদী হাসান রনি, সিনিয়র সহ সভাপতি মাশফিক আহম্মেদ আকাশ,মোঃ জাহিদুল হক প্রমুখ। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুর রহমান, আরএমও আব্দুল্লাহ আল মামুন পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে একাত্বতা প্রকাশ করেন।

নড়াইল জেলা বিএনপির সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ মনিরুল ইসলাম ন্যাশনালিষ্ট ব্লাড ব্যাংক নড়াইলের প্রধান পৃষ্টপোশক।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT