ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

মঙ্গলবার থেকে দেশব্যাপী সান্ধ্যকালীন এক ঘণ্টা করে লোডশেডিং

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock সোমবার রাত ০৮:৪০, ১৮ জুলাই, ২০২২

বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, মঙ্গলবার (১৯ জুলাই) থেকে সন্ধ্যার পর থেকে এক সপ্তাহ জোনভিত্তিক এক ঘণ্টা করে লোডশেডিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এতে সাশ্রয় কম হলে আরও এক ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হবে। সাশ্রয়ের জন্য ডিজেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ রাখা হবে। এছাড়া রাত ৮টার পর শপিং মলসহ দোকানপাট বন্ধ রাখা, উপাসনালয়ে প্রার্থনার সময় ছাড়া এসি ব্যবহারে সাশ্রয়ী হতে আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (১৮ জুলাই) মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

উপাসনালয়ে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) বন্ধের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, শুধু মসজিদ নয়, উপাসনালয়ে (মসজিদ, মন্দির ও গির্জা) সবখানে প্রচুর এসি লাগানো হয়েছে। প্রার্থনার সময় বা নামাজের সময় তারা যেন মিতব্যয়ী হয়ে এসিটি চালান। প্রার্থনা শেষ হলে তারা যেন এসি সময় মতো বন্ধ করেন, আমার সাজেশন এটাই থাকবে। আমাদের এভাবে আলোচনা হয়েছে।

নসরুল হামিদ আরও বলেন, পেট্রোল পাম্প সপ্তাহে একদিন বন্ধ রাখার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। বিপিসি পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে বসে আলোচনা করে সিদ্ধান্ত নেবে।

বিশ্বব্যাপী জ্বালানি সংকটের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী জ্বালানি সংকটের কারণে পৃথিবীর বিভিন্ন দেশ নানা রকম সাশ্রয়ী নীতি গ্রহণ করেছে। কিছু কিছু দেশ দাম বাড়িয়েছে। কেউ কেউ সাশ্রয়ী নীতি নিয়েছে।

তিনি বলেন, দেশে যে পরিমাণ ডিজেল আমদানি হয়, তার ১০% বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার হয়। আর বাকি ৯০% ব্যবহার হয় অন্য খাতে। এখন ১০% বিদ্যুৎ বন্ধ করার পর অন্য খাত থেকে আরও ১০% বাঁচাতে পারলে আমাদের বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT