ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

পদ্মা সেতু চালু হলে ত্রাণ কার্যক্রম সহজতর হবে:-প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock রবিবার বিকেল ০৪:২০, ১৯ জুন, ২০২২

পদ্মা সেতু চালু হলে ত্রাণকাজ সহজ হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করব ইনশাআল্লাহ।

রোববার (১৯ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ২০২১ সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ জাতীয় মহিলা ফুটবল দলকে সংবর্ধনা ও অর্থ সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বশরীরে ওই অনুষ্ঠানে অংশ নেন।

দেশে বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সুনামগঞ্জে পানি নামতে শুরু করেছে। এরপর মধ্যাঞ্চল প্লাবিত হবে। শ্রাবণ-ভাদ্র মাসে দক্ষিণাঞ্চলও প্লাবিত হবে। আমি মনে করি, পদ্মা সেতুর উদ্বোধন হবে আল্লাহর আশীর্বাদে।

চলতি বর্ষা মৌসুমে বন্যা পরিস্থিতি ভয়াবহ হতে পারে, এমন পূর্বাভাস থাকায় সরকার আগে থেকেই প্রস্তুত ছিল বলে জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ত্রাণ সহায়তা ও উদ্ধার কার্যক্রমে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর পাশাপাশি প্রশাসন তৎপর রয়েছে। পাশাপাশি আওয়ামী লীগ ও দলটির অঙ্গসংগঠনকে বন্যার্তদের সহায়তা করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি বলেন, বন্যা উপদ্রুত এলাকার পানি নিস্কাশনের জন্য সরকার করণীয় সবকিছু করবে।

শেখ হাসিনা বলেন, আমরা দেশ এগিয়ে নিয়ে যাচ্ছি। আমরা কাউকে ভূমিহীন, গৃহহীন থাকতে দেব না। প্রত্যেকটা ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি। সার্বিকভাবে দেশ এগিয়ে নিয়ে যাচ্ছি। যদিও করোনাভাইরাস আমাদের কিছুটা বাধা দিয়েছে। কিন্তু সেই বাধা আমাদরে জন্য কিছু না। এটা আমরা এগিয়ে নিয়ে যেতে পারি।

তিনি বলেন, আমরা বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলব। বিজয়ী জাতি হিসেবে চলব।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT