ঢাকা (ভোর ৫:৪৬) বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

নওগাঁয় প্রায় ৪ শতাধিক আমগাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা

নওগাঁ জেলা ২৪৭৪ বার পঠিত
হাজী আব্দুল খালেকের প্রায় ৪ শতাধিক আম গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা
হাজী আব্দুল খালেকের প্রায় ৪ শতাধিক আম গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock বুধবার বিকেল ০৪:১৬, ১ জুলাই, ২০২০

আবু ইউসুফ, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর পোরশায় প্রায় সাড়ে ৪ শতাধিক আমগাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। সোমবার (২৯ জুন) রাতে ঘটনাটি ঘটেছে উপজেলার গাঙ্গুরিয়া ইউনিয়নের কাদিপুর মাঠে।
আমগাছের মালিক মোঃ আব্দুল খালেক জানান, গতবছর আমার জমিতে ১ লক্ষ্য টাকা খরচ করে আম গাছ রোপন করি। এরপর এই আমগাছ পরিচর্যা করতে আমার অনেক টাকা খরচ হয়েছে। হঠাৎ করে গতকাল সোমবার দিবাগত রাতের আধারে নির্বিচারে আমার প্রায় সাড়ে ৪ শতাধিক আমগাছ কেটে ও ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা।
তিনি আরও জানান, জমিজমা নিয়ে গ্রামেই একজনের সাথে আমার দির্ঘদিন যাবত কোটে মামলা চলছে। এসব কাজ তাদেরও হতে পারে বলে ধারনা করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।
পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান জানান, অভিযোগ পেলে তদন্ত করে এবিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।



শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT