ঢাকা (বিকাল ৪:১৬) শনিবার, ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

ইরান যুদ্ধের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে ২,৫০০ মার্কিন মেরিন সেনা মোতায়েন

আরিফুল ইসলাম আরিফুল ইসলাম Clock শনিবার দুপুর ০২:৫৬, ১৪ মার্চ, ২০২৬

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান উত্তেজনার মধ্যে প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যে স্থল অভিযানের প্রস্তুতিতে মার্কিন সেনা মোতায়েনের উদ্যোগ নেওয়া হয়েছে। মার্কিন সামরিক প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী জাপানের ওকিনাওয়া থেকে ৩১তম মেরিন এক্সপেডিশনাল ইউনিটের প্রায় ২,৫০০ সদস্য ইতোমধ্যে রওনা দিয়েছেন।

জানা গেছে, এই বাহিনীটি উভচর আক্রমণকারী যুদ্ধজাহাজ ইউএসএস ত্রিপোলি’র মাধ্যমে নির্ধারিত যুদ্ধক্ষেত্রে পৌঁছাবে।

সামরিক বিশ্লেষকদের মতে, চলমান উত্তেজনার মধ্যে এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখা হচ্ছে। মেরিন বাহিনী সাধারণত সমুদ্র ও স্থল—উভয় ধরনের অভিযানে অংশ নিলেও এবার তাদের বিশেষভাবে সম্ভাব্য স্থল অভিযানের প্রস্তুতিতে পাঠানো হচ্ছে।

ধারণা করা হচ্ছে, জরুরি পরিস্থিতি মোকাবিলা করা কিংবা ইরানের কোনো গুরুত্বপূর্ণ অঞ্চল নিয়ন্ত্রণে নেওয়ার সম্ভাব্য পরিকল্পনার অংশ হিসেবেই এই বাহিনী মোতায়েন করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্তের মাধ্যমে বোঝা যাচ্ছে যে যুক্তরাষ্ট্র ধীরে ধীরে এই সংঘাতে তাদের সামরিক উপস্থিতি বাড়াচ্ছে। একই সঙ্গে পেন্টাগনের এই পদক্ষেপ ইঙ্গিত দেয়, অদূর ভবিষ্যতে সংঘাত শেষ হওয়ার সম্ভাবনা কম; বরং দীর্ঘমেয়াদি সামরিক প্রস্তুতির দিকেই এগোচ্ছে ওয়াশিংটন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT