ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

সাপাহারে পশুর হাটে অতিরিক্ত টোল আদায়ের দায়ে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

গোলাপ খন্দকার,সাপাহার,নওগাঁ গোলাপ খন্দকার,সাপাহার,নওগাঁ Clock শুক্রবার রাত ০২:১০, ৮ জুলাই, ২০২২

নওগাঁর সাপাহার উপজেলার দীঘির হাট পশুর হাটে অতিরিক্ত টোল আদায়ের দায়ে, ইজারাদারকে ১০,০০০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার উপজেলার বড় পশুর হাট দীঘির হাটে গরু, ছাগল,মহিষ, ভেড়া ক্রয় বিক্রয়ের সময় হাটের ইজারাদার সরকার নির্ধারিত টোলের চেয়ে অতিরিক্ত টোল আদায় করছে, এমন অপরাধের দায়ে হাটের ইজারাদারকে ১০,০০০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভোক্তা অধিকার আইন ২০০৯ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ জরিমানা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) শারমিন জাহান লুনা।

এসময় উপস্থিত ছিলেন সাপাহার থানার পুলিশ উপ-পরিদর্শক নুরুল ইসলাম সুজন।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT