ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

জ্বালানি খাতে কড়া নজরদারি: দেশের সব পেট্রোল পাম্পে আসছে ‘ট্যাগ অফিসার’

জাতীয় ২১০৭ বার পঠিত

আরিফুল ইসলাম আরিফুল ইসলাম Clock শনিবার বেলা ১২:৫৬, ২৮ মার্চ, ২০২৬

দেশের জ্বালানি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও কার্যকর তদারকি নিশ্চিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে সরকার। এবার দেশের প্রতিটি পেট্রোল পাম্পে একজন করে ‘ট্যাগ অফিসার’ নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

শনিবার (২৮ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের এক বার্তায় জানানো হয়, আগের দিন অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ অনলাইন সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম।

 

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশের প্রতিটি পেট্রোল পাম্পের জন্য একজন সরকারি কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হবে। ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকায় এই নিয়োগ দেবে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। আর মহানগরের বাইরে জেলা ও বিভাগীয় শহরগুলোতে সংশ্লিষ্ট জেলা প্রশাসক এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তারা এই দায়িত্ব পালন করবেন।

 

এই ট্যাগ অফিসাররা নির্ধারিত নীতিমালা অনুযায়ী কাজ করবেন এবং প্রতিদিনের কার্যক্রমের ওপর ভিত্তি করে নিয়মিত প্রতিবেদন জমা দেবেন। ফলে জ্বালানি সরবরাহ, মজুত ও বিতরণ ব্যবস্থায় আরও জবাবদিহিতা নিশ্চিত হবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

 

সরকার আশা করছে, এই উদ্যোগের মাধ্যমে জ্বালানি খাতে অনিয়ম কমবে এবং ভোক্তাদের জন্য আরও নিরবচ্ছিন্ন ও স্বচ্ছ সেবা নিশ্চিত করা সম্ভব হবে।

 

সভার সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট সব দপ্তর ও সংস্থাকে দ্রুত ট্যাগ অফিসার নিয়োগের তথ্য জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT