ঢাকা (সকাল ১১:৪৯) রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জের পাঁকা ইউনিয়নে খাদ্য সামগ্রী ও ঔষধ বিতরণ

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock বুধবার রাত ০৮:০৪, ২৫ আগস্ট, ২০২১

দেশের অন্যান্য জেলার মতো চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল বন্যার পানিতে প্লাবিত হচ্ছে প্রতিনিয়ত। সেই সাথে বন্যা দূর্গত এলাকায় ওইসব এলাকার লোকদের মধ্যে দেখা দিচ্ছে জ্বর-সর্দি-কাশি ও খাবারের হাহাকার। আর তাই জেলার এমনই এক উপজেলা শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের বন্যা দূর্গত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় বুধবার সকালে মুড়ি, পাউরুটি ও বিভিন্ন ধরনের প্রয়োজনীয় ঔষধ নিয়ে চাঁপাইনবাবগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক ফাহাদ আকিদ রেহমানের সহযোগীতায় পাশে দাঁড়িয়েছেন মমতা হাসপাতালের মো. মেহেদী হাসান জনি।

এ সময় ত্রাণ বিতরণকালে তিনি বলেন, বানের পানিতে আটকে পড়া অসহায় মানুষগুলোর জন্য কিছু শুকনো খাবার ও ঔষধ বিতরণ করলাম। ত্রাণ সামগ্রী বিতরণ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। আর তাই বন্যা দূর্গত এলাকায় ত্রাণ পৌঁছে দিতে সকলকে আহবান জানান মেহেদি।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT