ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

আপাতত বাড়ছে না ভোজ্যতেলের দাম: বাজার স্থিতিশীল রাখতে সরকারের কড়া অবস্থান

জাতীয় ২১০৩ বার পঠিত

আরিফুল ইসলাম আরিফুল ইসলাম Clock রবিবার সন্ধ্যা ০৬:০৮, ১২ এপ্রিল, ২০২৬

দেশে আপাতত ভোজ্যতেলের দাম বাড়ানো হচ্ছে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রোববার (১২ এপ্রিল) ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

 

মন্ত্রী বলেন, ‘এ সময় দেশের মানুষ মধ্যপ্রাচ্যে যুদ্ধসহ বৈশ্বিক নানা কারণে শঙ্কার মধ্যে আছে। আমাদের প্রথম অগ্রাধিকার হচ্ছে, এর মধ্যে যেন কোনো পণ্যের দাম না বাড়ে। সেটি লক্ষ্য হিসেবে নিয়ে আমরা পদক্ষেপ নেব।’

 

তিনি আরও জানান, ভোজ্যতেল একটি সংবেদনশীল পণ্য হওয়ায় এর দাম বাড়লে সাধারণ ভোক্তাদের ওপর সরাসরি প্রভাব পড়ে। তাই নিয়মিতভাবে সরবরাহ, আমদানি ও বাজার পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে। তবে সর্বশেষ বৈঠকে দাম বাড়ানোর মতো কোনো সিদ্ধান্ত হয়নি।

 

বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে দেশের ভোজ্যতেল সরবরাহকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) মিল মালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছিল। বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে তারা এ প্রস্তাব উত্থাপন করে।

 

তবে বাণিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন (বিটিটিসি) প্রস্তাবটি যাচাই-বাছাই করে আপাতত দাম না বাড়ানোর সিদ্ধান্ত নেয়।

 

এদিকে আজকের বৈঠকে তেল সরবরাহকারীদের মুনাফা সমন্বয়ের জন্য কিছু অতিরিক্ত সুবিধা দেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে। তবে কী ধরনের সুবিধা দেওয়া হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT