ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

দাউদকান্দিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা) হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা) Clock মঙ্গলবার দুপুর ০১:১২, ১৩ অক্টোবর, ২০২৬

কুমিল্লার দাউদকান্দিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় দাউদকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে দুর্যোগের ঝুঁকি হ্রাস, দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি এবং জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় আগাম প্রস্তুতি, সচেতনতা এবং সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

দুর্যোগ মোকাবিলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় জনগণের সমন্বিত অংশগ্রহণের মাধ্যমে একটি দুর্যোগসহনশীল সমাজ গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।

উল্লেখ্য, প্রতি বছর ১৩ অক্টোবর আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়। দুর্যোগের ঝুঁকি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে কার্যকর উদ্যোগ গ্রহণে মানুষকে উদ্বুদ্ধ করাই এ দিবসের অন্যতম লক্ষ্য।

 

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.জাকির হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ আহমেদ, উপজেলা দুর্যোগ ও ব্যবস্থাপনা (পিআইও) কর্মকর্তা মোহাম্মদ বায়েজিদ আহমেদ, উপজেলা বিআরডিবি অফিসার টিপু সুলতান, দাউদকান্দি ফায়ার সার্ভিস অফিসের ইনচার্জ ইন্সপেক্টর এরশাদ হোসাইন, দাউদকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব জসীমউদ্দিন আহম্মেদ, সহকারী প্রধান শিক্ষক মিহিন উল্লাহ, সহকারী প্রধান শিক্ষক কবির হোসেন, সিনিয়র সহকারী শিক্ষক সাহাদৎ হোসেন,

দাউদকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেজবা উদ্দিন সরকার,

অভিভাবক প্রতিনিধি সদস্য ইঞ্জিনিয়ার আবু সাইদ জান, সহকারী শিক্ষক মামুন সরকার প্রমুখ।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT