ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

দাউদকান্দিতে নিসচা’র উদ্যোগে শিক্ষার্থীদের ট্রাফিক আইন শেখালেন ইউএনও

হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা) হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা) Clock বুধবার রাত ০৮:৩৩, ১৪ অক্টোবর, ২০২৬

কুমিল্লার দাউদকান্দিতে শিক্ষার্থীদের ট্রাফিক আইন, সড়ক সংকেত ও নিরাপদে সড়ক পারাপারের নিয়ম সম্পর্কে সচেতন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে তিনি সড়কে চলাচলের বিভিন্ন নিয়ম ও সতর্কতা নিয়ে পাঠদান করেন।

 

২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে বুধবার সকাল ১০টায় উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ড সংলগ্ন পেন্নাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সচেতনতামূলক কার্যক্রমের আয়োজন করা হয়। নিরাপদ সড়ক চাই (নিসচা) দাউদকান্দি উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিদ্যালয়ের প্রায় ২০০ শিক্ষার্থী অংশ নেয়। নিসচার মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের সড়ক ব্যবহারের নিয়ম সম্পর্কে ধারণা দেন (ইউএনও) মো . জাকির হোসেন। এ সময় নিরাপদে রাস্তা পারাপার, ফুটপাত ব্যবহার, জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হওয়া এবং ট্রাফিক সিগন্যাল মেনে চলার বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সড়কে চলাচলের সময় অসতর্কতা এড়িয়ে চলা এবং দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের ওপর গুরুত্ব দেওয়া হয়।

 

অনুষ্ঠানে জেলা ট্রাফিক বিভাগের টিএসআই মো. সুমন ট্রাফিক আইন ও সড়ক সংকেত সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেন। সড়কে শৃঙ্খলা বজায় রাখা, ট্রাফিক পুলিশের নির্দেশনা অনুসরণ এবং পথচারী হিসেবে দায়িত্বশীল আচরণের বিষয়গুলো তুলে ধরা হয়। চালক, যাত্রী ও পথচারীদের সচেতনতা এবং আইন মেনে চলার মাধ্যমে সড়ক দুর্ঘটনার ঝুঁকি কমানো সম্ভব বলেও আলোচনায় গুরুত্ব দেওয়া হয়।

 

নিরাপদ সড়ক চাই (নিসচা) দাউদকান্দি উপজেলা শাখার সভাপতি আলমগীর হোসেনের উপস্থিতিতে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীদের মধ্যে সড়ক নিরাপত্তার বার্তা ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। আয়োজকদের মতে, শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই সড়ক ব্যবহারের সঠিক নিয়ম শেখানো গেলে শিক্ষার্থীরা নিজেরা সচেতন হওয়ার পাশাপাশি পরিবার ও সমাজের অন্যদেরও সচেতন করতে পারবে।

 

আলোচনা শেষে সড়ক নিরাপত্তাবিষয়ক কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে উপহার বিতরণ করা হয়। পরে গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকায় চালক, যাত্রী ও পথচারীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন নিসচার সদস্যরা।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দাউদকান্দি হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. রবিউল, পেন্নাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা. শেলিনা আক্তার, নিসচা দাউদকান্দি উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো.আবুল হাসান ফারুক, প্রচার সম্পাদক হাবিবুর রহমান, অর্থ সম্পাদক আহনাফ তিহামী, কার্যনির্বাহী সদস্য মো.ইকরামুল হাসান, মো. ফয়সাল সিকদার এবং মোহাম্মদ সাইফুল ইসলাম, রাজিব হোসেন জয়, মো. কাওসার আলম প্রমুখ।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT