ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

অমর একুশে বইমেলা ২০২৬, জানুন কোথায়, কবে থেকে শুরু

জাতীয় ২২৩২ বার পঠিত

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock শুক্রবার সকাল ১০:০১, ৬ ফেব্রুয়ারী, ২০২৬

ভাষা শহীদদের স্মরণে মাসব্যাপী অমর একুশে বইমেলা আয়োজন করে থাকে বাংলা একাডেমি। পহেলা ফেব্রুয়ারি মেলা শুরু হওয়ার সংস্কৃতি থাকলেও এ বছর অমর একুশে বইমেলা আগামী ২০ ফেব্রুয়ারি শুরু হবে।

 

আজ বৃহস্পতিবার বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরি সভাকক্ষে বইমেলা সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অমর একুশে বইমেলা ২০২৬ পরিচালনা কমিটির সদস্য সচিব ড. মো. সেলিম রেজা।

 

 

লিখিত বক্তব্যে তিনি বলেন, মাসব্যাপী এই বইমেলা আমাদের সংস্কৃতির ঐতিহ্যের অপরিহার্য অংশ। কিন্তু বাস্তবতার কারণে অন্যান্য বছরের মতো এ বছর বইমেলা পহেলা ফেব্রুয়ারি শুরু করা সম্ভব হয়নি। ২০ ফেব্রুয়ারি এবারের বইমেলা শুরু হবে। এছাড়া, প্রকাশকদের দাবির প্রেক্ষিতে গত বছরের তুলনায় স্টলভাড়া ২৫ শতাংশ কমানো হয়েছে।

 

তিনি আরো বলেন, ইতোমধ্যে বইমেলা সংক্রান্ত সকল আয়োজন সম্পন্ন হয়েছে। সরকারের কাছ থেকে সোহরাওয়ার্দী উদ্যান বরাদ্দ পাওয়া গেছে। স্টল নির্মাণ কাজ চলছে। বইমেলার আলোচনা ও সাংস্কৃতিক কার্যক্রম চূড়ান্ত করা হয়েছে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT