ঢাকা (রাত ৯:৩৪) সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

দাউদকান্দিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, ভিডিও ভাইরাল

হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা) হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা) Clock সোমবার সন্ধ্যা ০৭:৫৭, ১৮ মে, ২০২৬

প্রায় ২২ মাস পর এই প্রথম কুমিল্লার দাউদকান্দিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, ভিডিওটি সোমবার (১৮ মে) যেকোনো সময়ের হতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত একটি ভিডিওতে কয়েকজন যুবককে মিছিল করতে দেখা যায়। মিছিলে উপজেলা ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক রবিন ও আপন মাহমুদকে দেখা যায়। তাই ধারণা করা হচ্ছে, মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার কোনো এক অংশে অনুষ্ঠিত হয়েছে।

তবে ভিডিওটির সুনির্দিষ্ট স্থান ও সময় এখনো নিশ্চিত হওয়া যায়নি। ভিডিওটি “বাংলাদেশ আওয়ামী লীগ” নামের একটি ফেসবুক পেজ থেকে শেয়ার করা হয়েছে। এছাড়াও কুমিল্লা-১ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সবুর–এর ফেসবুক আইডি থেকেও ভিডিওটি শেয়ার দেওয়া হয়েছে বলে জানা গেছে। কুমিল্লা উত্তর জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি জিএস সুমন সরকারও ভিডিওটি শেয়ার করতে দেখা গেছে।

 

 

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে নানা আলোচনা শুরু হয়েছে। অনেকে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্বেগ প্রকাশ করেছেন। এ বিষয়ে স্থানীয় প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ভিডিওটির সত্যতা ও মিছিলের স্থান শনাক্তে খোঁজখবর নেওয়া হচ্ছে।

এদিকে, ভিডিওটি ঘিরে রাজনৈতিক অঙ্গনেও আলোচনা তৈরি হয়েছে। সচেতন মহল বলছে, জনমনে বিভ্রান্তি এড়াতে ঘটনার প্রকৃত তথ্য দ্রুত যাচাই করে প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট বক্তব্য দেওয়া প্রয়োজন।

 

এ বিষয়ে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুল বাছেদের কাছে জানতে চাইলে তিনি জানান, আমি এবিষয়ে জানি না। আপনি জেলা ছাত্রদলকে ফোন দেন।”

 

 

“মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল বারির কাছে জানতে কল করা হলে তিনি জানান, “আমি শুনেছি ফেসবুকে একটি মিছিলের ভিডিও ছাড়ছে। তবে ঘটনাস্থলে পুলিশ গিয়ে কাউকে পায়নি। মিছিলকারীদের বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। তাদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT