ঢাকা (সকাল ১০:৩১) রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

দাউদকান্দিতে ৫৮৭ অসহায় পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করলেন ড. মোশাররফ

হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা) হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা) Clock শনিবার রাত ০৮:০৬, ১৬ মে, ২০২৬

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গোয়ালমারী ইউনিয়নের ২নং ওয়ার্ডের গোয়ালমারী ও নসুরুদ্দি গ্রামে ৫৮৭টি অসহায় ও অসচ্ছল পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। শনিবার (১৬ মে) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ কার্যক্রমে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দ লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা খন্দকার মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য খন্দকার মারুফ হোসেন এবং দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তার।

 

বীর মুক্তিযোদ্ধা ড. মোশাররফ হোসেন এমপি বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের নিত্যপ্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার লক্ষ্যেই বিএনপির সরকার এই উদ্যোগ নিয়েছে । ফ্যামিলি কার্ডের মাধ্যমে উপকারভোগীরা বিভিন্ন সহায়তা কার্যক্রমে অগ্রাধিকার পাবেন বলেও জানান তারা।

 

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও শত শত নারী-পুরুষ উপস্থিত ছিলেন। কার্ড পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।

উল্লেখ্য, এর আগে চাঁদপুরে এ কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT